শিন্ডেল আরও বলেন, ওই জাদুঘরের সংগ্রহে ভারতের কিছু বস্তু আগে থেকেই আছে। যেমন ভারতের বিমানবাহিনী ও উড়োজাহাজ সংস্থার বিভিন্ন সামগ্রী এবং লেখক আর্থার সি ক্লার্ককে ইসরোর দেওয়া একটি স্মারক রুপার ট্রে। তবে নন্দিনীর শাড়িটি প্রথম জিনিস, যা ভারতের আন্তগ্রহীয় বিজ্ঞান সংগ্রহ থেকে নেওয়া হয়েছে। এটি ওই জাদুঘরে প্রদর্শিত প্রথম শাড়ি।
স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনে প্রতি সপ্তাহে ১০ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম ঘটে। তাদের সংগ্রহে ভারতের আরও কিছু বস্তু আছে। তবে সেগুলোর বেশির ভাগই বিমানবাহিনী ও বিভিন্ন উড়োজাহাজ কোম্পানির সঙ্গে সম্পর্কিত। এ ছাড়া সেখানে একটি স্মারক রুপার ট্রে আছে। এটি ২০০৭ সালে বিজ্ঞানবিষয়ক কল্পকাহিনি লেখক আর্থার সি ক্লার্কের ৯০তম জন্মদিনে তাঁকে উপহার দিয়েছিল ইসরো।
শিন্ডেল বলেন, নন্দিনীর শাড়িটিই প্রথম বস্তু, যেটি তিনি আন্তগ্রহীয় বিজ্ঞান সংগ্রহ হিসেবে ভারত থেকে সংগ্রহ করেছেন। এটি ওই জাদুঘরে রাখা প্রথম শাড়ি।
শাড়িটি এখন জাদুঘরের ‘ফিউচারস ইন স্পেস’ গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে। সেখানে খেলনা, গেমস, চলচ্চিত্রের পোস্টারসহ নানা ধরনের বস্তু রাখা আছে।
মহাকাশে যাওয়া প্রথম মার্কিন নারী স্যালি রাইডের পরা আইকনিক নীল টি-শার্টের পাশে এটিকে রাখা হয়েছে। ১৯৮৩ সালের স্পেস শাটল অভিযানের অংশ হিসেবে ওই নারী মহাকাশে গিয়েছিলেন।

