সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কি দায়মুক্তি আছে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কি দায়মুক্তি আছে

আইনজ্ঞদের মতে, অতীতের কর্মকাণ্ডের জন্য অনায়াসে সাহাবুদ্দিনকে গ্রেপ্তার কিংবা বিচারের আওতায় আনা যাবে। তবে সবকিছু নির্ভর করবে সরকারের ওপর।

সরকারি সূত্রগুলো বলছে, বিএনপির সরকার চাওয়ামাত্রই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। জামায়াত, এনসিপিসহ অন্য রাজনৈতিক দলগুলো সাহাবুদ্দিনের ক্ষেত্রে যতটা নেতিবাচক, বিএনপি হয়তো ততটা নয়। বিএনপি সরকার এখন সাহাবুদ্দিনের অতীত নিয়ে হয়তো টানাটানি করবে না। তবে তিনি যদি আওয়ামী লীগ কিংবা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রক্ষা করেন কিংবা সরকারের বিরুদ্ধে যায়, এমন কোনো কর্মকাণ্ডে যুক্ত হন, তাহলে হয়তো তাঁকে ভবিষ্যতে বিচারের মুখোমুখি হতে হবে।

মো সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা হলে কী পদক্ষেপ নেবে সরকার, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আজ শনিবার সাংবাদিকের এমন প্রশ্নে বলেন, ‘ইট ইজ টু আর্লি…’

Explore More Districts