বড়লেখায় ‘মর্ডাণ ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টারের উদ্বোধন

বড়লেখায় ‘মর্ডাণ ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টারের উদ্বোধন

বড়লেখায় ‘মর্ডাণ ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টারের উদ্বোধন

মৌলভীবাজারের বড়লেখায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘মর্ডাণ ফিজিওথেরাপি ও হিজামা সেন্টার’।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের হাসপাতাল রোডের থানা সংলগ্ন প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মালিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াতের সাবেক আমির এমাদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালিক, উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, হানিফ মোবাইল এন্ড বিকাশ কাস্টমার কেয়ারের স্বত্বাধিকারী মুহাম্মদ হানিফ পারভেজ, মর্ডাণ ফিজিওথেরাপী সেন্টারের ফিজিও মো:মাসুদ রানা, রাবেয়া ডেন্টাল কেয়ারের পরিচালক সাদিকুর রহমান, নুরুল আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রভাত সিলেটের পরিচালক আহমদ নোমান, ফ্রান্স প্রবাসী মারুফ আহমেদ , সমাজকর্মী রুবেল আহমেদ, ঠিকানা মিডিয়ার পরিচালক জাহাঙ্গীর আলম শুভসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেবার পাশাপাশি হিজামা চিকিৎসা সম্পর্কে সচেতনতা তৈরিতে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে।

বিশেষ করে বিভিন্ন ধরনের শারীরিক ব্যথা, খেলাধুলাজনিত আঘাত ও পুনর্বাসনসেবার প্রয়োজনীয়তায় প্রতিষ্ঠানটি স্থানীয়দের জন্য সেবা প্রদানের উদ্যোগ নিয়েছে।

প্রতিষ্ঠানটির পরিচালক জানান, সুন্নাহভিত্তিক প্রাচীন হিজামা চিকিৎসাকে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এ প্রতিষ্ঠানের লক্ষ্য।

পরে প্রতিষ্ঠানের সার্বিক সফলতা ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা রেজাউল ইসলাম।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts