যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ধ্বংসাত্মক’ যুদ্ধ করতে ইরান প্রস্তুত আছে: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ধ্বংসাত্মক’ যুদ্ধ করতে ইরান প্রস্তুত আছে: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

ইরানে গত ২৮ ফেব্রুয়ারি হামলা চালায় যুক্তরাষ্ট্র–ইসরায়েল। পাল্টা পদক্ষেপ নেয় তেহরান। পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে যুদ্ধের দামামা। এর পর থেকে ইরান–যুক্তরাষ্ট্রের দফায় দফায় যুদ্ধ চলছে। সংকটের জেরে বিশ্ববাজারে জ্বালানি পণ্যের দাম বেড়েছে। মূল্যস্ফীতি আরও বেড়েছে।

আরাগচি বলেন, ‘আপনি যদি আমাদের জিজ্ঞাসা করেন, তাহলে কূটনীতিতে ফেরার কোনো কারণ নেই। এরপরও আমি কূটনীতির চেষ্টা চালাব। কারণ, শান্তির কোনো সুযোগ আমাদের হাতছাড়া করা উচিত নয়।’

‘আমরা যেমন আলোচনা করতে প্রস্তুত, তেমনি যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্যও প্রস্তুত…তবে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে আমরা দৃঢ় থাকব। এমনকি সেই সংঘাত যদি দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার মতো যুদ্ধেও গড়ায়,’ বলেন আরাগচি।

আরাগচি গত শুক্রবার একটি প্রস্তাব দিয়েছেন। তাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যদি ইরানের শর্ত মেনে নেয়, তাহলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি আবারও খুলে দেওয়া হবে। সেই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনায় ফিরবে তেহরান।

Explore More Districts