পত্রিকার পাতায় সাজানো মণ্ডপ, বার্তা সঠিক তথ্যের

পত্রিকার পাতায় সাজানো মণ্ডপ, বার্তা সঠিক তথ্যের

আয়োজকেরা বলেন, আগে মানুষের কানে কানে খবর পৌঁছাত। তারপর ছাপা কাগজের যুগ। এখন ডিজিটাল মিডিয়া। কিন্তু তথ্য কিংবা খবরের ধরন বদলেছে। উপস্থাপনা বদলেছে। ছড়িয়ে পড়ছে অপতথ্য ও ভুল তথ্য। এমন তথ্যের ভিড়ে সঠিক তথ্য পাওয়ার জন্য মানুষকে পত্রিকা পড়তে হবে। সঠিক গণমাধ্যম চিহ্নিত করে সঠিক তথ্য গ্রহণ করতে হবে। কানকথা নয়, ছড়িয়ে পড়া কোনো কথা নয়, নিজে পড়ে-শুনে সেটি বিশ্বাস করতে হবে। মূলত সমাজকে এ বার্তা দিতে চেয়েছেন তাঁরা।

মন্দির পরিক্রমায় মণ্ডপে আসেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুরজিৎ চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘থিমটি দেখে আমার ভালো লেগেছে। আমাদের যুবসমাজের জন্য একটা বার্তা এখানে দেওয়া হয়েছে। এখানকার থিমটা যুবসমাজকে সঠিক তথ্য গ্রহণে অনুপ্রাণিত করবে।’

পতেঙ্গা শ্যামা সংঘের সহসাধারণ সম্পাদক অনিক চৌধুরী প্রথম আলোকে বলেন, মানুষ এখন পড়াশোনা থেকে পিছিয়ে যাচ্ছেন। তার ধারাবাহিকতায় এখন মানুষ পত্রিকা কম পড়ছেন। ডিজিটাল মিডিয়ার প্রতি আকৃষ্ট হচ্ছেন। ডিজিটাল মিডিয়ায় প্রচারিত সব তথ্য সব সময় সত্য হয় এমন নয়, সেটি যাচাই করতে হলে পত্রিকার পাতায় চোখ রাখতে হয়। এ শিল্পটি যেন হারিয়ে না যায়, মানুষ যেন সঠিক তথ্য খোঁজার জন্য পত্রিকার পাতা উল্টায়, সে জন্য তারা মূলত একটা মেসেজ দিতে চেয়েছেন সমাজকে।

Explore More Districts