দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৮৬ – DesheBideshe

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৮৬ – DesheBideshe



দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৮৬ – DesheBideshe

ঢাকা, ১১ জুলাই – সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, এই সময়ের মধ্যে নতুন করে আরও ৭৮৬ জন হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছেন।

শনিবার প্রকাশিত এই প্রতিবেদনে জানানো হয়, গত একদিনে যারা মারা গেছেন তারা সবাই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৫৩ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীদের মধ্যে ৮৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম পাওয়া গেছে এবং ৭০২ জনের মধ্যে সংশ্লিষ্ট উপসর্গ দেখা গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ১০ হাজার ৬০১ জন হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন এবং ১৩ হাজার ৪১০ জনের সংক্রমণ ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া গেছে।

হাসপাতালে ভর্তির তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত কয়েক মাসে সারা দেশে ৯৩ হাজার ৪৯১ জন চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে ৮৯ হাজার ৭৬২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এনএন/ ১১ জুলাই ২০২৬



Explore More Districts