আগৈলঝাড়ায় তথ্যমন্ত্রী: থানায় হামলায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে

আগৈলঝাড়ায় তথ্যমন্ত্রী: থানায় হামলায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে

১১ July ২০২৬ Saturday ৯:১৫:০২ PM

Print this E-mail this


আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি:

আগৈলঝাড়ায় তথ্যমন্ত্রী: থানায় হামলায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আগৈলঝাড়া থানায় হামলা ও পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় জড়িত সব অপরাধীকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। তবে এ ঘটনায় যেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হয় সে বিষয়টিও দেখা হবে।

শনিবার (১১ জুলাই) দুপুরে আগৈলঝাড়া থানার ভাঙচুর করা কক্ষ পরিদর্শন ও আহত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে এদিন সকালে গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সেখানে প্রধান অতিথিদের বক্তব্যে মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘ক্ষমতা এমনভাবে পরিচালনা করতে হবে, যাতে জনগণ আমাদের প্রতি, আপনাদের প্রতি এবং প্রধানমন্ত্রীর প্রতি অসন্তুষ্ট না হন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।তাই শিক্ষার উন্নয়ন ও সম্প্রসারণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষাব্যবস্থাকে আরো আধুনিকায়নের মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সরকার কাজ করে যাচ্ছে।’

প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। অনুষ্ঠানে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts