ঝালকাঠির কাঠালিয়ায় জুলাই সনদ বাস্তবায়নের লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপি
১৯ May ২০২৬ Tuesday ১২:৫৩:০৭ PM
ঝালকাঠি প্রতিনিধিঃ
Screenshot
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদর ও বিভিন্ন হাট-বাজারে জুলাই সনদ বাস্তবায়নের লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপি। সকাল ১১ টায় কাঠালিয়া উপজেলা সদরের ব্যবসায়ী ও বিভিন্ন হাট-বাজারে জেলা বিএনপি’র সদস্য সচিব ও ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেন, জেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট মোঃ সৈয়দ হোসেন ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা গোলাম আযম সৈকতের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে,জেলা বিএনপি’র সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক এডভোকেট মোঃ শাহাদাত হোসেন বলেন, যত অপপ্রচারই হোক বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে, তাতে কোনো সন্দেহ নেই । লিফলেট বিতরণ অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বগায় ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ