ইরান বিষয়ে আলোচনা: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের হঠাৎ সুইজারল্যান্ড সফর স্থগিত

ইরান বিষয়ে আলোচনা: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের হঠাৎ সুইজারল্যান্ড সফর স্থগিত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তি পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে আলোচনার জন্য সুইজারল্যান্ড সফর করার কথা থাকলেও তা স্থগিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

আজ শুক্রবার এই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউসের বরাতে এ তথ্য জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেন, ‘এই আলোচনার সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা কখনোই সহজ বা আগে থেকে অনুমান করার মতো ছিল না। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট আজ রাতে রওনা হচ্ছেন না।’

Explore More Districts