জাতীয় কবি’র ১২৭তম জন্ম-বার্ষিকী আয়োজনে সভা

জাতীয় কবি’র ১২৭তম জন্ম-বার্ষিকী আয়োজনে সভা

চাঁদপুরে ২ মে ২০২৬ রোজ শনিবার বিকেল ৪ টায় ডি এন হাই স্কুলে নজরুল গবেষণা পরিষদ, চাঁদপুরের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সভাপতি ও মতলব সরকারি ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক মো.মোশারেফ হোসেন।

সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল গনি অনুষ্ঠানের উপস্থাপনা করেন। আলোচনা সভার প্রারম্ভে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা জানোন এবং জুলাই গণ-অভূত্থানে নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করা হয় ।

সভায় প্রাণবন্ত আলোচনায় কবির জীবনাদর্শ ও কর্মময় জীবনের অবদান নিয়ে আলোকপাত করা হয়। কবির জীবনাদর্শ ও কর্মময় জীবনের অবদানের আলোকে ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন, ৩ জনকে পুরস্কার প্রদান,পত্রিকায় কবির ১২৭তম জন্ম-বার্ষিকী উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ , পবিত্র ঈদুল আযহার কারণে কবির জন্মবার্ষিকীতে সদরের যে কোনো একটি মাধ্যমিক স্কুলে ঈদের পর পর কবির জীবনাদর্শ ও কর্মময় জীবনের অবদান নিয়ে আলোকপাত এবং নতুন দু’জন সদস্যকে কো-অপ্ট করার সিদ্ধান্ত নেয়া হয় ।

৩ মে ২০২৬

এ জি

Explore More Districts