জকিগঞ্জে মনোহর আলী ট্রাস্টের উদ্যোগে উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

জকিগঞ্জে মনোহর আলী ট্রাস্টের উদ্যোগে উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

জকিগঞ্জে মনোহর আলী ট্রাস্টের উদ্যোগে উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে ‘মোহাম্মদ মনোহর আলী ট্রাস্ট’। রোববার (৮ মার্চ) দুপুরে ইউনিয়নের মোহাম্মদপুর (উয়াসার) গ্রামে ট্রাস্টের কার্যালয়ে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে শতাধিক পরিবারের মাঝে চাল, ময়দা, চিনি ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং নগদ অর্থ তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন দারুল ক্বিরাত কেন্দ্রেও আর্থিক অনুদান প্রদান করেছে সংস্থাটি।

ট্রাস্টের অন্যতম ট্রাস্টি মো. আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য কবির আহমদ।

দোয়া মাহফিলের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা মো. শহীদুর রহমান, আব্দুল হান্নান, মো. আব্দুল আজিজ, মো. মোস্তফা আহমদ, আব্দুল জলিল, আব্দুল মন্নান ও আব্দুল মানিক প্রমুখ।

আয়োজকেরা জানান, প্রতিষ্ঠার পর থেকেই ট্রাস্টটি স্থানীয় পর্যায়ে নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এবারের এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেছেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও যুক্তরাজ্যপ্রবাসী মাওলানা মো. আব্দুল কুদ্দুছ। উপহার সামগ্রী হাতে পেয়ে গ্রহীতারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts