২৫ জুলাই সিলেটে ১১ দলীয় ঐক্যের সমাবেশ, প্রধান অতিথি ডা: শফিকুর রহমান

২৫ জুলাই সিলেটে ১১ দলীয় ঐক্যের সমাবেশ, প্রধান অতিথি ডা: শফিকুর রহমান

২৫ জুলাই সিলেটে ১১ দলীয় ঐক্যের সমাবেশ, প্রধান অতিথি ডা: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিন বেলা ২টায় নগরীর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। সভাপতিত্ব করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর আল্লামা আব্দুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আমজাদুল ইসলাম চান। তাছাড়া ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগের শীর্ষ নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন।

প্রস্তুতি সভায় সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, এনসিপির সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, জেলা সভাপতি দেওয়ান মতিউর রহমান খান, এলডিপির সিলেট জেলা সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, নেজামে ইসলামী পার্টির জেলা সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সিলেট মহানগর সভাপতি কবির আহমদ এবং মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুলসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ২৫ জুলাই ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশ সফলের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জেলায় জেলায় ও থানায় থানায় গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হবে। সর্বস্তরের নেতাকর্মীদেরকে প্রচারণায় অংশ নিতে হবে।’

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানিয়ে আগামী ২৫ জুলাই আলীয়া মাদরাসা মাঠে ১১ দলের বিশাল সমাবেশ সফল করে তুলার আহবান জানানো হয়

ডিএস/এফআর/এসএ

Explore More Districts