বিশ্বকাপ ফুটবল ২০২৬ আজ রাত শেষ হচ্ছে

বিশ্বকাপ ফুটবল ২০২৬ আজ রাত শেষ হচ্ছে

২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল ইতিহাসের ২৩তম আসর- যা ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার তিন দেশ কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যৌথভাবে অনুষ্ঠিত হয়। এ প্রথমবার ৪৮টি দেশ নিয়ে রেকর্ড ১০৪টি ম্যাচের এ টুর্নামেন্ট পরিচালিত হয়- যার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে- নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

স্বাগতিক দেশ : যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো।

অংশগ্রহণকারী দল: রেকর্ড ৪৮টি দেশ। দলগুলোকে ৪টি করে ১২টি গ্রুপে ভাগ করা হয়।

অভিষেক : এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো ৪টি দেশ—কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান এবং উজবেকিস্তান চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।

ম্যাচ ও ভেন্যু : ১৬টি শহরের ১৬টি স্টেডিয়ামে ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

নতুন ফরম্যাট: গ্রুপ পর্ব থেকে সেরা দলগুলোকে বাছাই করার জন্য নতুন নকআউট পদ্ধতি ব্যবহার করা হয়, যেখানে ১২টি গ্রুপের শীর্ষ দু’টি দলের পাশাপাশি আটটি সেরা তৃতীয় স্থান অধিকারী দল শেষ ৩২ এ জায়গা করে নেয়।

নতুন নিয়ম : গরমের কথা বিবেচনায় নিয়ে সব ম্যাচের প্রতি অর্ধের মাঝামাঝি সময়ে ফুটবলারদের জন্য তিন মিনিটের বিরতির একটি নতুন নিয়ম প্রয়োগ করা হয়।

ফাইনাল : টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ইউরোপের শীর্ষ দল স্পেন ও দক্ষিণ আফ্রিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা একে অপরের মুখোমুখি ।

১৯ জুলাই ২০২৬
এ জি

Explore More Districts