চাঁদপুরে স্কুলছাত্র রিজভী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে মো. রিজভী দেওয়ান (১২) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। গত ২৯ আগস্ট দুপুরের পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ রিজভী দেওয়ান চাঁদপুর সরকারি টেকনিক্যাল হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়েনের আহম্মদ দেওয়ান বাড়ির কামাল হোসেন দেওয়ানের পুত্র।

এ বিষয়ে ৩০ আগস্ট নিখোঁজ রিজভীর বাবা চাঁদপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার জিডি নং: ১৮৩৫।‌ তারিখ: ৩০/০৮/২০২৬।

পরিবার সূত্রে জানা গেছে, ২৯ আগস্ট আনুমানিক ২টার দিকে রিজভী কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে এবং আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের সময় রিজভীর পরনে ছিল কালো প্যান্ট ও কালো টি-শার্ট। তার গায়ের রং শ্যামবর্ণ এবং মুখমণ্ডল গোলাকার।

কোনো সহৃদয় ব্যক্তি রিজভীর সন্ধান পেয়ে থাকলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। (কামাল হোসেন দেওয়ান, মোবাইল: ০১৬৭৪৮৮৯৩০০। ই-মেইল: kamalhossindewan1989@gmail.com।

প্রতিবেদক: আশিত বিন রহিম/
৩০ আগস্ট ২০২৬

Explore More Districts