গলাচিপায় ট্রান্সফরমার চুরির চেষ্টায় জনতার হাতে আটক গণঅধিকার পরিষদ নেতা

গলাচিপায় ট্রান্সফরমার চুরির চেষ্টায় জনতার হাতে আটক গণঅধিকার পরিষদ নেতা

৩০ October ২০২৬ Friday ১১:২৮:১০ PM

Print this E-mail this


পটুয়াখালী প্রতিনিধি:

গলাচিপায় ট্রান্সফরমার চুরির চেষ্টায় জনতার হাতে আটক গণঅধিকার পরিষদ নেতা

পটুয়াখালীর গলাচিপায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন গণঅধিকার পরিষদের গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. মনির মীর।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার নলুয়াবাগী গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার সকালে স্থানীয়রা তাঁকে পুলিশের কাছে সোপর্দ করেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে কয়েকজন জেলে নলুয়াবাগী গ্রামের একটি সড়ক দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির চেষ্টা করতে দেখেন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ওই ব্যক্তিকে আটক করেন।

পল্লী বিদ্যুতের জুলেখা বাজার অভিযোগ কেন্দ্রের জুনিয়র ইনচার্জ সৈয়দ আবদুল হান্নান জানান, আটকের সময় মনির মীরের কাছ থেকে রেঞ্জ, প্লাস, রড, কাটিং প্লাস ও মিনি রোলকাটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটক মনির মীর গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোলখালী গ্রামের আ. কাদের মীরের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, গলাচিপায় গত এক বছরে ৬০ থেকে ৬৫টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বিভিন্ন এলাকার বাসিন্দাদের দীর্ঘদিন বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে।

গলাচিপা পল্লী বিদ্যুতের ডিজিএম জয় প্রকাশ নন্দী জানান, উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায়ই ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। স্থানীয় কেউ বাদী না হলে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে মামলা করা হবে।

গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts