অরুণাচলের বিশিষ্ট সাংবাদিক তোঙ্গম রিনার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের নিন্দায় প্রেসক্লাব

অরুণাচলের বিশিষ্ট সাংবাদিক তোঙ্গম রিনার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের নিন্দায় প্রেসক্লাব

সংবাদমাধ্যম সংগঠনগুলো যৌথ বিবৃতিতে জানিয়েছে, সাংবাদিকতা কোনো অপরাধ নয়। আন্দোলনের খবর সংগ্রহ করা বা সরকারকে প্রশ্ন করাকে অপরাধমূলক কাজ বলা যায় না। তা ছাড়া কোনো স্পষ্ট প্রমাণ ছাড়া একজন নিরপেক্ষ সাংবাদিককে তদন্তের আওতায় আনা অত্যন্ত উদ্বেগের বিষয়।

সেই সঙ্গে জানানো হয়েছে, পাসিঘাটের সহিংসতা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনাকে উভয় সংগঠনই সমর্থন করে না। তবে নিরপেক্ষ সাংবাদিকতা দমন করার জন্য তদন্তপ্রক্রিয়া ব্যবহার করা উচিত নয় বলে তাদের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে।

দুই সাংবাদিক সংগঠনের তরফে রাজ্য সরকার ও পুলিশের কাছে ঘটনার স্পষ্ট ব্যাখ্যার দাবি জানানো হয়েছে। পুলিশি তালিকায় রিনার নাম যদি ভুলভাবে যুক্ত করা হয়ে থাকে, তবে তা দ্রুত সংশোধনের দাবিও উঠেছে।

Explore More Districts