কাউখালীতে না*শক*তা মামলায় যুবলীগ নেতা গ্রে*ফতা*র

কাউখালীতে না*শক*তা মামলায় যুবলীগ নেতা গ্রে*ফতা*র

৪ January ২০২৫ Saturday ২:৫১:০৭ PM

Print this E-mail this


কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

কাউখালীতে না*শক*তা মামলায় যুবলীগ নেতা গ্রে*ফতা*র

পিরোজপুরের কাউখালী থানা পুলিশ হত্যা ও নাশকতার মামলার আসামি যুবলীগ নেতা মঞ্জু শেখকে গ্রেফতার করেছে।

কাউখালী থানা পুলিশের মাধ্যমে জানা গেছে, কাউখালী থানার এসআই রাশিদুল ইসলামের নেতৃত্বে এক অভিযান পরিচালনা করে শুক্রবার ৩ জানুয়ারি গভীর রাতে উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের বেকুটিয়া গ্রামের মনোয়ার হোসেন শেখের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যুবলীগের উপজেলা শাখার সদস্য মঞ্জু শেখ(৪৩) বেকুটিয়ার নিজস্ব বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, মঞ্জু শেখ এর বিরুদ্ধে হত্যা, নাশকতা সহ ৪টি মামলা চলমান রয়েছে। আসামিকে শনিবার সকালে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts