একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে

একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে

জুমবাংলা ডেস্ক : দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি বলেছেন, স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাইনি। একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ।

একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে যশোরে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘বাংলাদেশ দুর্নীতির আখড়াখানা। গত ১৫ বছরে উন্নয়নের নামে প্রায় পৌনে ৩ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে। লুটপাট করতে করতে এ দেশের মানুষকে ফুটপাতে বসিয়ে দেয়া হয়েছে।’

টিউলিপকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট দেন আ. লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী

ড. মিজানুর রহমান বলেন, ‘ইসলাম দিয়ে আমাদের জীবন ও পরিবারকে সাজাতে হবে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না, সমাজ ও রাষ্ট্র সুন্দর হবে না।

Explore More Districts