বরিশালে ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

বরিশালে ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

৪ January ২০২৫ Saturday ২:৫৮:০৩ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

বরিশালে ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

বরিশাল মহানগর বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব।

শুক্রবার (৩ জানুয়ারি) ভোর রাতে বরিশাল নগরীর ভাটার খাল এলাকা, কেডিসি বস্তি এলাকাসহ মহানগরীর গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলে- বিসিসির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী তারেক শাহ, এনাউল হাসান, আবু ছাইম চৌধুরী, ছাত্রলীগ নেতা নুর মোহাম্মদ গাজী (২৯), সদস্য মহিউদ্দিন সিকদার (৩২), রাব্বি হাওলাদার শান্ত (১৯), আতিকুল ইসলাম জিহাদ (২০), ও যুবলীগ নেতা মো. মশিউর রহমান (৫১)।

কোতোয়ালি মডেল থানা পুলিশ ও র‌্যাব ৮ সূত্রে জানা যায়, আগামীকাল ৪ জানুয়ারি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে।

এ জন্য শুক্রবার ভোরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তবে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা রয়েছে। সেই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। বর্তমানে নগরীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts