| ৩ September ২০২৬ Thursday ৬:৩৩:১৪ PM | |

কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা
পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান এর বদলিজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিয়দ মিলনায়তনে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. রাইসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কাকসু’র সাবেক ভিপি শাফিউল আজম দুলাল, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিকসন, অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে বিদায়ী ইউএনও-র কর্মদক্ষতা, সততা ও জনবান্ধব প্রশাসনিক ভূমিকার প্রশংসা করেন এবং নতুন কর্মস্থলে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |
