কলাপাড়ায় ক্লাসে শিক্ষার্থীকে মারধর, অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি
১৬ April ২০২৬ Thursday ৮:৩৪:২৬ PM
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় শ্রেণিকক্ষে পড়া না পারায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম রুমানা আক্তার (১২)। শিক্ষার্থী রুমানা জানায়, ক্লাস চলাকালে ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষক অর্পন হালদার তাকে বাংলা বিষয়ের তিনটি প্রশ্ন লিখতে বলেন। সে দুটি প্রশ্নের উত্তর দিতে পারলেও একটি প্রশ্নের উত্তর দিতে পারেনি। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষক তার মাথায় হাত দিয়ে একাধিকবার জোরে আঘাত করেন। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে সহপাঠী ও স্বজনরা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে কলাপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান বলেন, কোনো শিক্ষার্থীকে শারীরিকভাবে শাস্তি দেওয়ার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ভয়াবহ হচ্ছে হাম, ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু
বরিশালে লোডশেডিং ঘণ্টায় ঘণ্টায়
বরিশাল নগরের আলোচিত পুকুরে এখন ঘুমায় কুকুর!
বরিশালে আনসার নিয়োগে ঘুস-বাণিজ্য, তোলপাড়!
বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার