এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিনকে আদালত চত্বরে ডিম মারল ছাত্রদল

এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিনকে আদালত চত্বরে ডিম মারল ছাত্রদল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদ থেকে অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়া আদালত থেকে কারাগারে নেওয়ার পথে ডিম ছুড়েছে ছাত্রদল। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

বগুড়া আদালতের পরিদর্শক শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সালাউদ্দিনকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত থেকে পুলিশের পিকআপ ভ্যানে তুলে কারাগারে পাঠানোর সময় সেখানে আগে থেকে অবস্থান নেওয়া কয়েকজন তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। পরে তড়িঘড়ি করে তাঁকে কারাগারে পাঠানো হয়।

Explore More Districts