আবুল কাসেম ফজলুল হক স্বপ্ন দেখতেন গণতান্ত্রিক সমাজের

আবুল কাসেম ফজলুল হক স্বপ্ন দেখতেন গণতান্ত্রিক সমাজের

আলোচকদের প্রায় সবাই ছিলেন আবুল কাসেম ফজলুল হকের সরাসরি ছাত্র বা ছাত্রসম। আর সভাপ্রধান ভাষাবিদ অধ্যাপক মনসুর মুসা ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও সহকর্মী। ফলে আলোচকদের স্মৃতির আলোয় উঠে এসেছিল তাঁর শিক্ষকতার বৈশিষ্ট্য থেকে শুরু করে তাঁর রচনা, চিন্তা, আদর্শ, কর্ম ও জীবনযাপনের বিবিধ প্রসঙ্গ।

অধ্যাপক ও প্রাবন্ধিক মোরশেদ শফিউল হাসান বলেন, শুধু শ্রেণিকক্ষের শিক্ষক নন, তিনি ছিলেন সার্বক্ষণিক শিক্ষক। গ্রিক দার্শনিকেরা যেমন হাটবাজারে, জনসমাগম স্থানে মানুষকে শিক্ষা দিতেন, তিনিও ছিলেন অনেকটা তেমন।

অধ্যাপক ও গবেষক সৈয়দ আজিজুল হক বলেন, আবুল কাসেম ফজলুল হক ছিলেন বাংলাদেশপন্থী বুদ্ধিজীবী। পরমত সহিষ্ণুতা ছিল তাঁর চরিত্রের বিশেষ গুণ। অন্যের মত যদি তাঁর সঙ্গে না–ও মিলত, তবু তিনি বিরোধী মতের যুক্তি অত্যন্ত ধৈর্যের সঙ্গে শুনতেন। ছিলেন নির্বিরোধ স্বভাবের মানুষ। চিন্তার জায়গায় তিনি ছিলেন উদার, অসাম্প্রদায়িক, সমকালীনতার পক্ষে।

Explore More Districts