| ১৬ November ২০২৬ Monday ৪:২৮:১৭ PM | |
ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে খালেদ হোসেন (৬৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত ৪০ রোগী হাসপাতালে ভর্তি রয়েছে।গত ২৪ ঘণ্টায় ১৪ জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় এ বছর ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু হয়েছে।
চিকিৎসকরা জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের পর্যাপ্ত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত দুই হাজার ১০৪৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ৯৭০ জন।
তারা আরো জানান, ঝালকাঠির নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে খালেদ হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সরমহল গ্রামের বাসিন্দা। ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি গত ১৪ নভেম্বর নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন।দুদিন চিকিৎসাধীন থাকার পরে সোমবার সকালে তার মৃত্যু হয়।
এদিকে, ঝালকাঠি শহরের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনায় পানি জমে ডেঙ্গু মশার উপদ্রব বেড়েছে। এর ফলে বিগত বছরের তুলনায় এবছর আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ ছাড়িয়েছে। এখনো প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বাড়ানো জরুরি বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জ্বর হলে দ্রুত পরীক্ষা করার পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। বিশেষ করে জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তারা।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

