যশোরে পাঁচ মামলার আসামি সাগর আটক, আদালতে সোপর্দের পরই জামিন

যশোরে পাঁচ মামলার আসামি সাগর আটক, আদালতে সোপর্দের পরই জামিন

যশোর শহরের ষষ্ঠীতলা বুনোপাড়া এলাকার মনিরুল ইসলাম সাগরকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। চাঁদাবাজি, চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে আদালতে সোপর্দের পর আজই জামিন পেয়েছেন তিনি।

সাগর ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় শহরের মুজিব সড়ক এলাকায় ভয়ভীতি প্রদর্শন ও মারমুখী আচরণের অভিযোগে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।

পুলিশ জানায়, সাগরের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। এলাকায় তাঁর বিরুদ্ধে চুরি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) তাঁকে আদালতে সোপর্দ করা হলে ওই দিনই জামিন পান তিনি।

Explore More Districts