উখিয়ার আশ্রয়শিবিরে দিনে ১৫ হাজার সাবান উৎপাদন, পরিদর্শনে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত

উখিয়ার আশ্রয়শিবিরে দিনে ১৫ হাজার সাবান উৎপাদন, পরিদর্শনে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত

সকাল ১০টার দিকে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রতিনিধিদলের সদস্যরা। পরে সড়কপথে তাঁরা উখিয়ার আশ্রয়শিবিরে যান। বেলা একটার দিকে কারখানায় পৌঁছে সাবান তৈরির উপাদান, উৎপাদনপ্রক্রিয়া ও সাবানের গুণমান পরীক্ষা করেন তাঁরা।

এ সময় জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার সুযোগ এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সহায়ক এ উদ্যোগের প্রশংসা করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক, বাংলাদেশে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের ভারপ্রাপ্ত প্রতিনিধি জুলিয়েট মুরেকেইসোনি, মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের কার্যালয়ের রাজনৈতিক বিষয়ক কর্মকর্তা ডানকান উইলসন এবং সহযোগী জনতথ্য কর্মকর্তা পিয়া থেট চায়েল।

Explore More Districts