সীতাকুণ্ডে তার চুরি করতে গিয়ে কেমিক্যাল কমপ্লেক্সে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ/ত্যু – দৈনিক আজাদী

সীতাকুণ্ডে তার চুরি করতে গিয়ে কেমিক্যাল কমপ্লেক্সে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ/ত্যু – দৈনিক আজাদী





চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় অবস্থিত কেমিক্যাল কমপ্লেক্স কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইমুন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে কেমিক্যাল কমপ্লেক্সের ভিতরে এ ঘটনা ঘটে।

নিহত সাইমুন বাড়বকুণ্ড ইউনিয়নের ২ নন্বর ওয়ার্ডের শুকলাল হাট ভায়েরখীল এলাকার মোঃ লোকমানের ছেলে বলে জানা গেছে।

এদিকে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মহিনুল ইসলাম বলেন, বাড়বকুণ্ডে অবস্থিত চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্সে আজ ভোরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাইমুন নামের এক যুবক মারা যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছি।
তবে তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন।




Explore More Districts