ছাগলের শিমখেত খাওয়াকে কেন্দ্র করে বাড়িতে হামলা–মারধর, মা ও দুই ছেলে আহত

ছাগলের শিমখেত খাওয়াকে কেন্দ্র করে বাড়িতে হামলা–মারধর, মা ও দুই ছেলে আহত

আজ বিকেলে মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে গিয়ে দেখা যায়, হাসপাতালের বেডে শুয়ে আছেন মোয়াজ্জেম; ক্ষতস্থানে সেলাই দেওয়া। পাশে বসা তাঁর স্বজনেরা। স্বজনেরা জানান, আহত অবস্থায় দুই ভাইকে প্রথমে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, ‘মারধরের ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Explore More Districts