ঝালকাঠিতে সিএনজি-ট্রাকের সংঘর্ষ, শিশুসহ আ/হত ৪

ঝালকাঠিতে সিএনজি-ট্রাকের সংঘর্ষ, শিশুসহ আ/হত ৪

৪ October ২০২৬ Sunday ১০:০৮:৩৬ PM

Print this E-mail this


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠিতে সিএনজি-ট্রাকের সংঘর্ষ, শিশুসহ আ/হত ৪

ঝালকাঠির রাজাপুরে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন আহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার পিংড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঝালকাঠি-পিরোজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—রাজাপুর উপজেলার উত্তর বাঘড়ি এলাকার চান্দে আলী খানের ছেলে সিএনজিচালক মো. সুজন খান (৪০), ভান্ডারিয়ার গাজীপুর এলাকার আব্দুস সালাম তালুকদারের ছেলে মো. রুবেল (৩০), কাঁঠালিয়ার বলইবুনিয়া এলাকার ইমরান হোসেনের ছেলে শিশু মো. ইমাম (৩) এবং ইশরাত ফাতিমা (২৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ভান্ডারিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া সিএনজি অটোরিকশাটি (বরিশাল মেট্রো-থ ১১-১১০৭) পিংড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে আকস্মিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে ঢুকে পড়ে। ঠিক সেই মুহূর্তে রাজাপুর থেকে ঝালকাঠির দিকে যাওয়া একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ড ১২-০৬৭২) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা চালকসহ চারজন গুরুতর আহত হন।

সংঘর্ষের অভিঘাতে সিএনজিতে থাকা চালকসহ চারজন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সিএনজিচালক মো. সুজন খান ও যাত্রী ইশরাত ফাতিমার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর দুই আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান।

দুর্ঘটনার খবর পেয়ে রাজাপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। অন্যদিকে ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশাটি চালকের পরিবারের জিম্মায় রাখা হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত চারজনের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং সিএনজিটি চালকের পরিবারের জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts