প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের বৈঠক – DesheBideshe

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের বৈঠক – DesheBideshe



প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের বৈঠক – DesheBideshe
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি

ঢাকা, ২৮ সেপ্টেম্বর- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, বাংলাদেশি দক্ষ জনশক্তির জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং জ্বালানি, অবকাঠামো, এভিয়েশন, তথ্যপ্রযুক্তি, রেলওয়ে ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এস এম/ ২৮ সেপ্টেম্বর ২০২৬

 

Explore More Districts