চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ প্রাক্তন ছাত্রী পরিষদের অদম্য মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান – দৈনিক আজাদী





চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের প্রাক্তন ছাত্রী পরিষদ অদম্য মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান গতকাল সোমবার পরিষদের বর্তমান সভাপতি প্রফেসর নীলুফার আকতারের সভাপতিত্বে এবং সম্পাদক নিগার সুলতানার সঞ্চালনায় কলেজের ২২০ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের ২৩ জন মেধাবী ছাত্রীদের ৯৮ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা লায়ন কামরুন মালেক, প্রফেসর সালমা রহমান, মুশফিকা মোকাররমা পাপড়ি, সহসভাপতি প্রফেসর শাহনাজ বেগম, নাহার নবুওত। এতে আরও উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, পরিষদের সদস্যবৃন্দ, বৃত্তিপ্রাপ্ত ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা ছাত্রীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। পরিষদের পক্ষ থেকে এই বৃত্তি প্রদানসহ আরও সামাজিক কল্যাণে কাজ করার জন্য প্রাক্তন ছাত্রীদের সম্পৃক্ততার কথা উল্লেখ করেন। প্রেস বিজ্ঞপ্তি।




Explore More Districts