ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু – দৈনিক আজকের জামালপুর







লিয়াকত হোসাইন লায়ন
জামালপুরের ইসলামপুরে ক্ষেতে সার বপন করতে গিয়ে বজ্রপাতে আনোয়ার হোসেন (৪৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।
গতকাল রোববার ১৩ সেপ্টেম্বর দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নং চর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই এলাকার সুরুজ আলীর পুত্র। স্থানীয়ভাবে পল্লী চিকিৎসক হিসেবে কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার আনোয়ার হোসেন বাড়ির পার্শে জমিতে সার বপন করতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আকস্মিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চর পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুজ্জামান সুরুজ মাস্টার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


Explore More Districts