ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া আজিজুর রহমান পাবলিক(এআরপি) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। মনিরুজ্জামান তুষার নামে এক ব্যক্তি বিভিন্ন দপ্তরে অভিযোগটি দায়ের করেন। অভিযোগে প্রধান শিক্ষক মতিউর রহমান অর্থ আত্মসাৎ, ও স্বেচ্ছাচারিতা সহ নানা অনিয়মের সাথে জড়িত বলে অভিযোগটি দায়ের করেন। এলাকাবাসী সহ শিক্ষকরা জানান অভিযোগটি মিথ্যা বানোয়াট উদ্দেশ্যে প্রণোদিত। প্রধান শিক্ষক মতিউর রহমান জানান আমার বিরুদ্ধে যে অভিযোগটি আনয়ন করা হয়েছে তা সম্পন্ন মিথ্যা বানোয়াট তদন্ত হলে সত্য উদঘাটন হবে। অভিযোগকারী জানান আমি যে অভিযোগ দিয়েছি তা তদন্ত হলে সত্য প্রমাণিত হবে।
