ইসলামপুরে উত্তম কৃষি চর্চা ও ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার বিষয়ক কর্মশালা – দৈনিক আজকের জামালপুর







ইসলামপুর সংবাদদাতা
জামালপুরের ইসলামপুরে জেসমিন (এঊঝগওঘ) প্রকল্পের আওতায় উত্তম কৃষি চর্চা ও ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের মূল অনুশীলনসমূহ চিহ্নিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ৯ সেপ্টেম্বর ইসলামপুর উপজেলা কৃষি অফিসের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেসমিন প্রকল্পের আওতায় কর্মশালাটির আয়োজন করা হয়েছে। কর্মশালায় উত্তম কৃষি চর্চা ও জলবায়ু-স্মার্ট কৃষির বিভিন্ন কার্যকর অনুশীলন চিহ্নিতকরণ, কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষি উপকরণের সঠিক ব্যবহার এবং পরিবর্তিত জলবায়ুর সঙ্গে কৃষিকে খাপ খাইয়ে নেওয়ার বিভিন্ন কৌশল নিয়েও মতবিনিময় করা হয়। অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (অঘঈচ)-এর আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের অংশীদারত্বে জেসমিন প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. রজব আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) পিকন কুমার সাহা, অতিরিক্ত উপ পরিচালক (ক্রপ) এ.এল.এম. রেজুয়ান, ইসলামপুর উপজেলা কৃষি অফিসার আবদুল্লাহ আল ফয়সাল, মেলান্দহ উপজেলা কৃষি অফিসার আবদুর রউফ, জামালপুর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আ.খ.ম. মোর্শেদুর রহমান, ইসলামপুর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার শামীম আল মামুন, জেসমিন প্রকল্পের এগ্রিকালচার স্পেশালিস্ট পরিমল সরকার, উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেবসহ আরও অনেকে।
কর্মশালায় বিভিন্ন প্রাইভেট কোম্পানির প্রতিনিধি, উৎপাদক দলের সদস্যসহ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনরা অংশগ্রহণ করেন


Explore More Districts