পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: বিশেষ অঙ্গও হারালেন, ৭ বছরের কারাদণ্ডও হলো

৭ September ২০২৬ Monday ১১:১৭:৪৫ PM

Print this E-mail this


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় ধর্ষণচেষ্টার সময় আলমগীর হোসেন নামে একজনের বিশেষ অঙ্গ কেটে দেন প্রবাসীর স্ত্রী। পরে ওই প্রবাসীর স্ত্রী থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন।

ওই মামলায় আলমগীর হোসেনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মেহেদী আল মাসুদ এ রায় দেন। রায় প্রকাশের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আসামি আলমগীর হোসেন (৪৮) মঠবাড়িয়া উপজেলার কচুবাড়িয়া এলাকার স্থানীয় বাসিন্দা। 

মামলা সূত্রে জানা যায়, আলমগীর হোসেন বিভিন্ন সময় ভিকটিমকে উত্ত্যক্ত করতেন। এরই ধারাবাহিকতায় ২০২০ সালের ১ জানুয়ারি রাতে প্রবাসীর স্ত্রীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে ভিকটিম আত্মরক্ষার জন্য ছুরি দিয়ে আসামির বিশেষ অঙ্গে পোঁচ দেন। পরবর্তীতে হাসপাতালে তার বিশেষ অঙ্গ বিচ্ছিন্ন করা হয়। ওই বছরের ৭ জানুয়ারি ভিকটিম বদী হয়ে মঠবাড়িয়া থানায় ধর্ষণচেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত আলমগীর হোসেনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় প্রকাশে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts