শেরপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ব্যবসায়ীর কোটি টাকার ক্ষয়ক্ষতি – দৈনিক আজকের জামালপুর







শেরপুর প্রতিনিধি
শেরপুরের ২নং চরশেরপুর ইউনিয়নের কোনাগাড়া সাকিনস্থ আনন্দ বাজার এলাকায় মেসার্স শান্ত হার্ডওয়্যার ও শান্ত এন্টারপ্রাইজে গত ৯ অক্টোবর ভোর সাড়ে ৫ ঘটিকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ওই ব্যবসা প্রতিষ্ঠানে থাকা সকল মালামাল, আসবাবপত্র এবং ক্যাশবাস্কে থাকা নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। এতে শান্ত হার্ডওয়্যারে অগ্নিকাণ্ডে ৫৮ লাখ পচাত্তর হাজার টাকা এবং শান্ত এন্টারপ্রাইজের ক্ষতির পরিমান ৯৫ লাখ ৭০ হাজার টাকা। স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ৯ অক্টোবর ভোরে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের আনন্দবাজারে শান্ত হার্ডওয়্যার ও শান্ত এন্টারপ্রাইজে হঠাৎ বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা তীব্রগতিতে ছড়াতে থাকে। স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তীব্রতার কারণে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ওই দুই প্রতিষ্ঠানের সকল কিছু পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী মো. আকরাম হোসেন ও ওয়াজ কুরুনির কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।


Explore More Districts