রংপুরে ইয়াবাসহ সাবেক যুবদল নেতা গ্রেফতার

রংপুরে ইয়াবাসহ সাবেক যুবদল নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
মাদক কারবার ও ছিনতাইসহ ১৪টি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত রংপুর মহানগর যুবদলের সাবেক নেতা আনাস সামাদকে ১৫ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদে নগরীর স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আনাস সামাদ নগরীর রেলগেট বাবুপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, আনাস সামাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, অবৈধ মাদক কারবার, অস্ত্র ও ছিনতাইসহ বিভিন্ন গুরুতর অভিযোগে অন্তত ১৪টি মামলা আদালতে বিচারাধীন এবং এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। বৃহস্পতিবার রাতে স্টেশন এলাকায় তার অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৫টি ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। পরে রাতেই তাকে আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য নগরীর তাজহাট থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতার আনাস সামাদ একসময় যুবদলের সক্রিয় রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙের দায়ে মহানগর যুবদলের সদস্য পদ চার মাস আগে স্থগিত করা হয়। সদস্য পদ স্থগিতের বিষয়টি (শুক্রবার) এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে মহানগর যুবদলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তারেক।

রংপুর সংবাদ/এস

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Explore More Districts