জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সচিব কামরুজ্জামান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। স্বাস্থ্যসেবা বিভাগে সচিব হিসেবে দায়িত্ব পালন করা মো. কামরুজ্জামান চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. কামরুজ্জামান চৌধুরী (৪৫৭২) স্বাস্থ্যসেবা বিভাগের চুক্তিভিত্তিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে বদলিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সচিব পদে পদায়ন করা

এদিকে সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী জন প্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ হওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক অ্যাড মোঃ রোকনুজ্জামান রোকন।

স্টাফ করেসপন্ডেট/
২ সেপ্টেম্বর ২০২৬

Explore More Districts