কাউখালীতে দুই ফার্মেসিকে জরিমানা, অবৈধ ওষুধ জব্দ

২ September ২০২৬ Wednesday ১০:৩০:০০ PM

Print this E-mail this


কাউখালী (পিরোজপুর)প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ চিকিৎসকের নমুনা ওষুধ সংরক্ষণের দায়ে দুই ফার্মেসিকে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়।
জানাগেছে, বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়ক ও বালক বিদ্যালয় সড়কে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাইসুল ইসলাম। এ সময় পিরোজপুর ওষুধ প্রশাসনের ওষুধ তত্ত্বাবধায়ক সুশীল কুমার ঢালী উপস্থিত ছিলেন।

অভিযানে উপশম ফার্মেসিকে ৩ হাজার টাকা এবং রেজা মেডিকেল সেন্টারকে ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানের খবর পেয়ে উপজেলা সদরের অধিকাংশ ওষুধের ফার্মসী বন্ধ ছিল।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





মনে হয় আমি সবার টার্গেট, সুবিচার চাই : ট্রাইব্যুনালকে জিয়াউল

শেবাচিম হাসপাতাল: জেনারেটরের জ্বালানি সংকটে থেমে থাকে অস্ত্রোপচার

ঢাকার কারখানা চালু রাখতে কদর বাড়ছে ভোলার গ্যাসের

লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি

১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি

Explore More Districts