মাধবপাশা ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও দোয়া মাহফিল

২ September ২০২৬ Wednesday ১১:৩০:৪০ PM

Print this E-mail this


বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে মাধবপাশা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাধবপাশা ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. অহিদুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান।

মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন তালুকদার মিন্টুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম মিরন এবং উপজেলা বিএনপির সদস্য দুলাল চন্দ্র সাহা।

এ সময় উপস্থিত ছিলেন মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ মোল্লা, সহ-সভাপতি ইউসুফ তালুকদার, আনোয়ার হোসেন তালুকদার ও নিজাম উদ্দিন, যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান সবুজ, সদস্য সচিব রুবেল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দীন মধু, যুগ্ম আহ্বায়ক আয়নাল হাওলাদার, জসিম হাওলাদার, জসিম ব্যাপারী, তুহিন, তারেক,বরিশাল জেলা ছাত্রদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নাজমুল হাসান সাহিন, মাধবপাশা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ছেন্টু সরদার ও ছাবির হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দলের প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts