আজ সাংবাদিক সোহেল সানি ও রাহাদ সুমনের পিতা আব্দুল মালেক মিয়ার ২৯তম মৃত্যুবার্ষিকী
২৪ August ২০২৬ Monday ৩:২৬:২২ PM
বিশেষ প্রতিনিধি:
আজ ২৪ আগস্ট (সোমবার) দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সহকারি সম্পাদক সোহেল সানি,বরিশালের বানারীপাড়ার সিনিয়র সাংবাদিক রাহাদ সুমন ও এক্সিম ব্যাংকের বরিশালের শাখা ব্যবস্থাপক নাসির আহম্মেদ রুবেলের পিতা বানারীপাড়া বন্দর বাজারের সাবেক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল মালেক মিয়ার ২৯তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় বানারীপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডে মরহুমের বাড়িতে, মেজ ছেলে সাংবাদিক সোহেল সানি ও বড় মেয়ে ফেরদৌসি পারভীন লাকীর ঢাকার বাসায় এবং অপর মেয়ে রুবিনা পারভীন নুপুরের বরিশালের বাসায় দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২৪ আগষ্ট বানারীপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আঃ মালেক মিয়া ঘাতকব্যধি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী