সেলিম মাহমুদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলাধীন সাতপোয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সরিষাবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি গণমানুষের নেতা সাবেক সফল চেয়ারম্যান মোঃ আব্দুল হাই তালুকদার জনগনের ভোটে আবারো নির্বাচিত হয়ে অত্র ইউনিয়নের বাকি কাজগুলো শেষ করে নিজের জীবন উৎসর্গ করতে চান।
তথ্যসূত্রে জানা যায়, তিনি ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎসাহী ও দাতা সদস্য হিসেবে এবং ছাতারিয়া মধ্যপাড়া জামে মসজিদের সভাপতির দায়িত্ব অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন। তিনি একজন সৎ, আদর্শ, পরিশ্রমি নীতিবান, ন্যায়পরায়ন শাসক হিসেবে খ্যাতি লাভ করেছেন। এলাকার মানুষ তাকে গনমানুষের জননেতা বলে সম্বোধন করেন। কেননা সাধারণ মানুষের আপদে বিপদে দ্রুতগতিতে ছুটে যান। সমাজে শান্তি শৃঙ্খলা উন্নয়নে ও আইন সহায়তায় তিনি অত্যন্ত কার্যকরী ভূমিকা রেখে চলেছেন। এলাকায় যেখানেই বিচার সালিশ হোক হাই চেয়ারম্যানকে সবাই আমন্ত্রন করে কারণ তিনি সব সময় ন্যায্য কথা বলেন, অন্যায়কে কখনো প্রশ্রয় দেননা।
শাহজাহান মেম্বার বলেন, “তিনি মেম্বার ও চেয়ার্যমান থাকাকালীন সময়ে জনকল্যানে ও মানুষের আর্থ সামাজিক উন্নয়নে, পারিবারিক ও সামাজিক উন্নয়নে অত্যন্ত যুযোপযোগী ও যুগান্তকারী ভূমিকা রেখেছেন। বিভিন্ন রাস্তাঘাট, হাটবাজার, মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সাতপোয়া ইউনিয়নের আধুনিকতার রুপকার হিসেবে নিজেকে অধিষ্ঠিত করেছেন। জনসেবা করাই যার ধর্ম, অন্যায়ের বিরুদ্ধে যার সংগ্রাম, রাজপথ থেকে উঠে আসা যিনি শহীদ জিয়ার আদর্শের সৈনিক, বঞ্চিত ও শোষিত মানুষের যিনি বলিষ্ঠ কন্ঠস্বর তিনি আমাদের আব্দুল হাই চেয়ারম্যান। তিনি মেম্বার থেকে চেয়ারম্যান হয়েছেন, তাহলে নিশ্চয়ই তিনি একজন ভালো মানুষ। কেননা ভালো কাজ করেছেন বলেই তো জনগন তাকে মেম্বার থেকে চেয়ারম্যান হিসেবে জয়যুক্ত করেছিলেন।
জনাব আব্দুল হাই তালুকদার তার উন্নয়ন ভাবনা ও পরিকল্পনাগুলো আমাদেরকে শেয়ার করে বলেন- আমাদের সাতপোয়া ইউনিয়ন পুরোটাই এক সময় চরাঞ্চল ছিল, এই চরাঞ্চলের অধিকাংশই খেটে খাওয়া দিনমজুর, অস্বচ্ছল কৃষক ও সাধারণ মানুষ, আমি এই চরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাবো আজীবন।
তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করাই আমার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য।
মানুষ যেন ইউনিয়ন পরিষদের সকল সুযোগ সুবিধা ন্যায্যতার ভিত্তিতে পায় এটি আমার নির্বাচনী ইশ্তেহারের অন্যতম অঙ্গীকার। এছাড়া সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, একটি হাসি খুশি সুখী সমৃদ্ধ সমাজ ব্যবস্থা গঠন করাই আমার দৃঢ় অঙ্গীকার। মাদক, সন্ত্রাস, দূর্নীতি, চাঁদাবাজ, জুয়া, বাল্যবিবাহ, ঘুষ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে।
তিনি শহীদ জিয়া, বেগম জিয়া ও ব্যারিষ্টার সালাম তালুকদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন সেই সাথে তারেক রহমান ও ফরিদুল কবীর তালুকদার শামীম এমপি মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরিশেষে তিনি সরিষাবাড়ী উপজেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ এবং সুশীল ব্যক্তিদের সুপরামর্শ, সুচিন্তিত মতামত, সার্বিক সহযোগিতার পাশাপাশি এলাকাবাসীর দোয়া ও সমর্থন চান।
