বকশীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় বৃদ্ধের পরিবারকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর







বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ভিন্নখাতে নিয়ে প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ২০ আগস্ট দুপুরে বাট্টাজোড় ইউনিয়নের উজান পাড়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন বৃদ্ধ আ: রউফ ও তার পরিবার। সংবাদ সম্মেলনে আ: রউফ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের সোনা মিয়ার স্ত্রী ফন্নু বেগমের সঙ্গে আমার পরিবারের বিরোধ চলছে। এনিয়ে ফন্নু বেগম ও তাঁর ছেলে তোতা মিয়া আমাদের সঙ্গে শত্রুতা করে আসছে। গত ১৮ আগস্ট রাতে ফন্নু বেগমের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে তার ছেলের একটি অটো ভ্যান পুড়ে যায়। এরপর থেকে ফন্নু বেগম ও তাঁর ছেলে তোতা মিয়া আমাকে ও আমার পরিবারকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে যাচ্ছেন। আমাকে ফাঁসাতে হুমকি প্রদান করছেন। তাঁরা আমার কাছ থেকে ২ শতাংশ জমি লিখে চান। হুমকিতে আমি ও আমার পরিবার খুবই আতঙ্কিত রয়েছি। তাই এঘটনায় হয়রানি না করতে ও সঠিক তদন্ত করতে বকশীগঞ্জ থানা পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে আ: রউফ ও তাঁর ছেলে হাফিজুর রহমান সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


Explore More Districts