মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রীর কাছে একজন সাংবাদিকের প্রশ্ন ছিল আজকের সংবাদ সম্মেলনটি উৎসবমুখর হয়নি, আপনি অনেকটা ডিপ্লোমেটিক আনসার দিয়েছেন…এর জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনি বলুন উৎসবমুখর…আমি তো বললাম মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না, এর চেয়ে কী বলতে পারি, বলেন।’

Explore More Districts