বিরোধীদল হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে— মির্জা ফখরুল

বিরোধীদল হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে— মির্জা ফখরুল

রেজাউল করিম মানিক >>।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধীদল আগের মত ভূমিকা পালন করে হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন। তারা গণতন্ত্রের গলা টিপে ধরার চেষ্টা করছেন  এসময় মির্জা ফখরুল বলেন, দ্রুত গ্যাস সংকট সমাধান হবে। বিগত ফ্যাসিস্ট সরকার দেশের একমাত্র গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠানটিও ধ্বংস করে গেছে।

রবিবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে আয়োজিত সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

 মির্জা ফখরুল ইসলাম বলেন, ২৪ সালের জুলাই আন্দোলনে ৪ হাজার ছাত্র নারী শিশুকে জুলাইয়ে হত্যা করা হয়েছে। গত সতের বছর লাখ লাখ মামলা, গুম হাজার হাজার খুন করা হয়েছে। এ ছাড়া আমেরিকা ও ইরান যুদ্ধে বাংলাদেশে প্রায় ৪ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এ কারণে ঘুরে দাঁড়াতে সময় লাগবে।

 তিনি বলেন, সব সংকট মোকাবেলা করে দ্রুত গ্যাস সংকট সমাধান করা হবে। বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, তারা আগের হাসিনার ভাষায় কথা বলছে, সব সংকট এখনই সমাধান চান। কিন্তু সংকট সমাধানে সময় দেয়ার আহ্বান জানান তিনি।

রংপুরে লাভ শেয়ার বিডির সুবিধাবঞ্চিত ২৫ জন ব্যক্তির হাতে চা ঘর তুলে দেওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মীর্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন,
রংপুরের মানুষ আমরা কিছুই বুঝি না, বিএনপি থাকলে জাতীয় পার্টি কে ভোট দেই, জাতীয় পার্টি থাকলে অন্য দলকে ভোট দেই, আমাদের উন্নয়ন হবে কেমন করে।
৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছিল ফ্যাসিস্ট
সরকার, গুম, খুন নির্যাতনের রেকর্ড করেছিল ওই সরকার। দেশের মানুষ এখন শান্তির নিঃশ্বাস ফেলছে।
প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলকে কৃষি ভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তুলতে চান। সে ব্যাপারে আপনাদের সহযোগিতা প্রয়োজন।
আমাদের একটা বিরোধী দল আছে যে দলটি শেখ হাসিনার ভাষায় কথা বলছে, তারা সরকার কে নানাভাবে টেনে ধরার চেষ্টা করছে।
যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে আমাদের প্রায় চার বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।এ ক্ষতিও পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
জিনিসপত্রের দাম একটু বেড়েছে, যখন আমদানি করা হয় তখন এই পরিস্থিতি সৃষ্টি হয়। সাংবাদিকরা আওয়ামীলীগ সরকারের সময় কথা বলতে পারত না, লিখতে পারতো না, এখন যা খুশি তাই লিখতে পারছে।
বিরোধী দল যে ভাষায় কথা বলে তা কিন্তু গণতন্ত্র নয় —
আমরা উন্নয়ন কাজ শুরু করেছি, আমরা এগিয়ে যেতে চাই, দেশকে এগিয়ে নিতে চাই,
ফ্যাসিস্ট সরকারকে সরানোর জন্য বিদেশে যারা অবস্থান করেছে সে সব বাংলাদেশিরাও আন্দোলনে ঝাপিয়ে পড়েছিল।

অনুষ্ঠানে লাভ শেয়ার বিডি এর নিজস্ব অর্থায়নে “সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্প’ উদ্বোধন করা হয় ও ২৫ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে ২৫ টি চা ঘর হস্তান্তর করা হয়। এসময় লাভ শেয়ার বিডির চেয়ারম্যান জাহিদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রদূত মুসফিকুল ফজল আনসারি,রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ শামসুজ্জামান সামু, সংরক্ষিত মহিলা আসনের এমপি রেজেকা সুলতানা, ফেন্সি, জিলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম ও রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Explore More Districts