পিরোজপুরে ‘ইয়াবাসহ’ যুবক গ্রেপ্তার

৭ August ২০২৬ Friday ৯:১৮:১৭ PM

Print this E-mail this


জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের জিয়ানগরে ১০ পিস ইয়াবাসহ মানিক ফরাজি (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের কেওড়ার মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মানিক ফরাজি উপজেলার চাড়াখালী গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুনসুর আলী ফরাজির ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেওড়ার মোড় বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মানিক ফরাজির কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, গ্রেপ্তার মানিক ফরাজির বিরুদ্ধে বৃহস্পতিবার জিয়ানগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।পরে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts