হবিগঞ্জের ঐতিহাসিক তেলিয়াপাড়া চা বাগান বাংলো ও মুক্তিযুদ্ধের স্তম্ভ পরিদর্শনে সিলেটের বিভাগীয় কমিশনার – Habiganj News

হবিগঞ্জের ঐতিহাসিক তেলিয়াপাড়া চা বাগান বাংলো ও মুক্তিযুদ্ধের স্তম্ভ পরিদর্শনে সিলেটের বিভাগীয় কমিশনার – Habiganj News

হৃদয় এস এম শাহ্-আলম:  হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া চা বাগান বাংলো এবং মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত তেলিয়াপাড়া মুক্তিযুদ্ধের স্তম্ভ পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

শুক্রবার (৭ আগস্ট) তিনি এসব ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ এবং মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার ঐতিহাসিক স্থাপনাগুলোর সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Explore More Districts