যশোরে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগে মামলা

যশোরে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগে মামলা

যশোরের কোতোয়ালী উপজেলার ভায়না এলাকায় বিয়ের প্রলোভনে এক কলেজ ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে ইসমাইল হোসেন (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে।

মামলার বাদী জাকির হোসেন অভিযোগ করেন, তার মেয়ে জাকিয়া সুলতানার (১৯) সঙ্গে অভিযুক্তের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ের কথা বললে অভিযুক্ত তালবাহানা শুরু করেন এবং ভয়ভীতি ও হুমকি দেন।

বাদীর দাবি, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি থানায় মামলা করেন। কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছে।

Explore More Districts