যশোরে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রঞ্জিত বাওয়ালি আর নেই

যশোরে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রঞ্জিত বাওয়ালি আর নেই

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালি আর নেই। বুধবার (৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে অভয়নগরের ডুমুরতলায় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ১ জুলাই মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হলে হাসপাতালে চিকিৎসা শেষে ১৫ জুলাই থেকে তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার বিকেল সাড়ে ৫টায় অভয়নগরের নওয়াপাড়া মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে বিভিন্ন বামপন্থী নেতা ও ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

এছাড়া বিকেল ৫টায় নওয়াপাড়া মহাশ্মশানে লাল পতাকায় আবৃত করে পুষ্পার্ঘ অর্পণ ও রেড স্যালুটের মাধ্যমে তাকে শেষ শ্রদ্ধা জানানোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

Explore More Districts