সেলিম মাহমুদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলাধীন ৪ নং আওনা ইউনিয়ন-এ চেয়ারম্যান পদপ্রার্থী আওনা ইউনিয়ন বিএনপি’র বিপ্লবী ও সংগ্রামী সভাপতি মোঃ সুরুজ মিয়া (সাবেক মেম্বার) জনগণের ভোটে নির্বাচিত হয়ে অত্র ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
খবর নিয়ে জানা যায়, ইতিমধ্যে তিনি এলাকার সর্বস্তরের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে নিজেকে অধিষ্ঠিত করেছেন। বিএনপি’র প্রতিটি আন্দোলন সংগ্রামে রয়েছে তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও যুগান্তকারী অবদান, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি দুস্থ অসহায় ও হতদরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে তিনি দৃষ্টান্তমূলক ভূমিকা রেখেছেন। বিভিন্ন রাস্তাঘাট, হাটবাজার, মসজিদ, মন্দির, মাদরাসা, এতিমখানা, গোরস্থান ও শিক্ষা প্রতিষ্ঠান সহ অত্র ইউনিয়নের বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামগত উন্নয়নে তার যথেষ্ট অবদান রয়েছে। বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের পাশাপাশি মাদকবিরোধী ও দুর্নীতি প্রতিরোধে তিনি সদা সোচ্চার ও প্রতিবাদী কণ্ঠস্বর।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আওনা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব এবং পরবর্তীতে আহ্বায়কের দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষা উন্নয়নে পঞ্চাশী উচ্চ বিদ্যালয় এর সাবেক সভাপতি (দুইবার), রেজাউল হক কাবেরীয়া দাখিল মাদ্রাসার সহ-সভাপতির দায়িত্ব অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে পালন করেছেন। বর্তমানে তিনি পঞ্চাশী ঈদগাহ ময়দানের সভাপতি ও পঞ্চাশী মধ্যপাড়া জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করছেন।
শহীদ জিয়ার আদর্শের এই অকুতোভয় সৈনিক, মেম্বার থাকাকালীন জামতলা-তারাকান্দি সড়ক, গ্রাম- নিখাই সৈয়দের বাড়ি-কাওয়ামারা কৃষ্ণচূড়া মোড় পর্যন্ত সড়ক, জামতলা-তরনীআটা মোড়-বারই পটল হয়ে নরপাড়া পর্যন্ত ব্যারিস্টার রোডটির উদ্যোক্তা ও আধুনিকায়নের রূপকার হিসেবে তিনি খ্যাতি লাভ করেছেন। এলাকার জনদুর্ভোগ কমাতে যোগাযোগ ব্যবস্থায় এক অবিস্মরণীয় ও যুগান্তকারী ভূমিকা রেখেছেন। অনেক বাড়িতে নলকূপ ও শৌচাগার স্থাপনসহ কাঁচা রাস্তাগুলো পাকা করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছেন। রাজপথের লড়াকু সৈনিক, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীণ, বঞ্চিত ও শোষিত মানুষের বলিষ্ঠ কন্ঠস্বর সুরুজ মেম্বার বলেন, “এলাকার জনগণ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে বিজয়ী করে খেদমত করার সুযোগ দেয়, তবে আমি কথা দিচ্ছি সাধারণ মানুষের পাশে থাকবো আজীবন। হতদরিদ্র, বঞ্চিত ও অসহায় মানুষ পাবে আস্থার এক নতুন ঠিকানা। আওনা ইউনিয়ন হবে সম্পূর্ণ জবাবদিহিমূলক, হয়রানিমুক্ত, বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য ও আত্মনির্ভরশীল। মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজী, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আমি জিরো টলারেন্স নীতি প্রয়োগ করতে চাই। আওনা পরিবার পরিকল্পনা সেন্টার আধুনিকায়ন এবং চরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে জগন্নাথগঞ্জ ঘাট-কুলপাল ব্রীজসহ রাস্তা তৈরি, চাঁনপুর খালের উপর সরু ব্রীজটি প্রশস্ত করণ, জামতলা-সয়া রাস্তা নির্মাণ, কাবাবিয়া বাড়ি বাজারের অবকাঠামগত উন্নয়ন এবং বিভিন্ন জনবহুল স্থানে পাবলিক টয়লেট ও বিশুদ্ধ পানির ব্যবস্থা সহ যমুনা সার কারখানা গতিশীলকরণে আন্দোলন চালিয়ে যেতে চাই আজীবন।”
পরিশেষে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও রুহের মাগফিরাত কামনা করেন সেইসাথে স্থানীয় এমপি মহোদয় শামীম তালুকদার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রত্যাশা করেন এবং এলাকাবাসীর দোয়া ও সমর্থন চান।
